চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার ও মাদক উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে স্বর্ণের বার, স্বর্ণালংকার ও সিসাসহ আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। তার নাম মাসুদ রানা। 

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন। তার লাগেজ তল্লাশি করে এক কেজি ২৪৪ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার, ৯ কেজি নিষিদ্ধ মাদক সিসা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ এসব তথ্য জানান। 

তিনি বলেন, মাসুদ রানার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় তিনি নিয়মিত দুবাই আসা-যাওয়া করতেন। চলতি মাসে তিনি দুইবার দুবাই যাতায়াত করেন। এ কারণে তাকে পেশাদার ক্যারিয়ার মনে করা হচ্ছে।