নারী ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

অষ্টম নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ফ্রান্স দারুণ জয় পেয়েছে। দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটিতে শুভসূচনা করেছে তারা। পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে শুক্রবার রাতের ম্যাচটিতে ওয়েন্ডি রেনার্ড জোড়া গোল আর অগেনি ল সমার ও অঁমাদিন অঁরি লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয় ফরাসিদের। শিরোপাধারী যুক্তরাষ্ট্র মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করবে।