সরিষাবাড়িতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে শাকিল আহাম্মেদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

জানা যায়, শুক্রবার সকালে বিলে মাছ ধরা কারেন্ট জাল তোলার জন্য গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে শাকিলের বাবা আনোয়ার হোসেনকে ছেলেকে উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।