ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর সেরা আম হিসেবে খ্যাত ১ হাজার কেজি আম্রপালি উপহার দেওয়া হয়। 

শুক্রবার (১৭ জুন) দুপুরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে এ আম পৌঁছে দেওয়া হয়। ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ‘আম্রপালি’ আম পৌঁছে দেওয়া হয়।

Untitled-1

উল্লেখ্য, গত বছরেও আমের মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম উপহার দেওয়া হয়।