হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। অনেক বাড়িতে হাঁটু পানি। অনেকেই খাট ও পালংকের ওপর অবস্থান করছেন। ফলে শহরে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে জনজীবন। 

এর আগে শুক্রবার (১৭ জুন) ভোর ৪টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে সকাল ১০টায় শহরের মাস্টার কোয়ার্টার মুসলিম কোয়র্টার, নিউ মুসলিম কোয়ার্টার, রাজনগর, ইনাতাবাদ, পুরান মুন্সেফী, পরাণ বাজার বাসস্ট্যন্ডসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এসব এলাকার বেশ কিছু বাসা-বাড়ি দোকানপাটে পানি প্রবেশ করায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

999
 
এদিকে জেলা প্রশাসকের বাসভবন, সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি সরকারি স্থাপনায় পানি প্রবেশ করেছে। 

অন্যদিকে আজমিরিগঞ্জ উপজেলায় কুশিয়রারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে উপজেলার ভাটি এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে খোয়াই নদীসহ জেলার অন্যান্য নদীতে পানি বাড়ছে।  

3333

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, হবিগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলাবাসীদের জন্য ৬ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।