বাতিঘরের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

বাতিঘরের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) আঠারো বছরে পা রেখেছে বাতিঘর। এ উপলক্ষে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বাতিঘর পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানিয়েছে। নানা রঙে সেজেছে বাতিঘর। সারাদিন অসংখ্য শিশু কিশোর-কিশোরী যুবক পৌঢ়ের পদচারণায় মুখর ছিল বাতিঘর।  

বিকেলে চলেছে মুক্ত আলাপ ও গান। মুক্ত আলাপে অংশ নেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার রীনা কুশ, কথাশিল্পী আসিফ নজরুল, শীলা আহমেদ, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনেত্রী অপি করিম, কবি শামীম রেজা, প্রাবন্ধিক হামীম কামরুল হক, কথাশিল্পী সালমা মোসফা নুসরাত,  প্রকাশনা সংস্থা নালন্দার স্বত্বাধিকারী রেদওয়ানুর রহমান জুয়েল। 

বক্তব্য রাখছেন আসিফ নজরুল।

আগামীকাল শনিবারও থাকবে নানা আয়োজন। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাতিঘরের জন্মোৎসব।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রাম শহরের চেরাগি পাহাড় মোড়ে ছোট্ট একটা ঘরে বাতিঘর যাত্রা শুরু করে। বর্তমানে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকার শাহবাগ ও বাংলাবাজারে বাতিঘরের শাখা আছে।