নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই-বোনের পড়ালেখার খরচ চালাতে পরিবারের হাতে বিদেশি জাতের একটি গাভি তুলে দিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শনিবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগমসহ ছোট ভাই-বোনদের হাতে তিনি তা তুলে দেন।