স্বরূপকাঠিতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

ঈদ আনন্দ উপভোগ করতে স্বরূপকাঠিতে মা-বাবার সাথে মোটর সাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ গেল মারজিয়া(৪) নামে এক শিশুর। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার নান্দুহার গ্রামের ঝড়ুর বাড়ি এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার সোহাগদল গ্রামের মো. মিজানুর রহমান ঈদের আনন্দ উপভোগ করতে মেয়ে মারজিয়া ও স্ত্রী রোজিনাকে নিয়ে মোটর সাইকেলে বেড়াতে বের হয়। এক পর্যায়ে মিজান মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে মারজিয়া সড়কের উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।