মাগুরায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে শুক্রবার রাতে বিষধর সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রংমালা সাহা(৬০)। তিনি ওই গ্রামের  রাগোপাল সাহার স্ত্রী। এলাকাবাসী ও হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় গৃহবধূ রংমালা নলকূপে পানি আনতে যায়। এসময় তাকে বিষধর সাপ পায়ে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিত্সক মমতাজ মজিদ মৃত ঘোষণা করেন।