গাজায় দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা 

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসলায়েলি বাহিনী। ফিলিস্তিনি এলাকা থেকে হামাসের রকেট ছোড়ার জবাবে শনিবার ইসরায়েল এ হামলা চালায়। 

তবে ফিলিস্তিনি মিডিয়া বলছে, গাজার কৃষি জমিতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৮ জুন) কৃষি জমিতে বিমান হামলা চালানো হয়। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানান যায় নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রকেট ছোড়ার জবাবে হামাসের  স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাসের ছোড়া রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়।

এর আগে জেনিনে শুক্রবার ইসরায়েলি অভিযানে তিন ফিলিস্তিনি নিহত ও ১২ জন আহত হওয়ার পর গাজা থেকে রকেট হামলা চালানো হয়।