হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
সাতদিন বন্ধের পর আজ রবিবার থেকে ফের পুরোদমে শুরু হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র শবে কদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ২ থেকে ৬ জুন পর্যন্ত সাতদিন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ ৯ জুন থেকে যথারীতি কার্যক্রম শুরু হচ্ছে।