নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগর উপজেলার আতোকুড়া গ্রামে শুক্রবার প্রতিপক্ষের হামলায় মো.ফুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মো.ফুল মিয়া একই গ্রামের মৃত হাসন আলীর ছেলে। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি হামলার শিকার হন। ইটের আঘাতে ফুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।