মাদারগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা প্রায় ৫০ বছর যাবত্ অবৈধভাবে সরকারি জমি দখলে রাখা মাদারগঞ্জের মুসলেমাবাদ বাজারে শতাধিক দোকান ও ৪০টি পাকা বাসভবন শনিবার উচ্ছেদ করা হয়েছে। আর এ উচ্ছেদের মধ্যদিয়ে চার একর সরকারি জমি দখলমুক্ত হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গুনারীতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না উপস্থিত ছিলেন।
দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ার তারাশী গ্রামের দুটি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে শনিবার সকালে ছাগল বিতরণ করেছে জ্ঞানের আলো পাঠাগার। জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা উপজেলার তারাশী গ্রামের বিধবা তাজনেহার বেগম ও বিধবা সাদিয়া বেগমের হাতে তিনটি করে ছাগল তুলে দেয়া হয়। এর আগে এই দুটি পরিবারের বাড়িতে ছাগল রাখার জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ সময় পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সদস্য সন্দিপ সাহা, ইউপি সদস্য শাহানুর শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে বিনামূল্যে চিকিত্সাসেবা
বগুড়া অফিস বগুড়ায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। তিন দিনব্যাপী ঈদ আনন্দ উত্সবের দ্বিতীয় দিন শনিবার শহরের সাতমাথায় বিনামূল্যে এ চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করে বাংলার মুখ বগুড়া জেলা শাখা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলার মুখ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিত্সক পরিষদ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি ছিলেন বাংলার মুখ জেলা শাখার উপদেষ্টা আব্দুস সালাম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিবুল হাসান মুন।
প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন (পিটিআই) সংলগ্ন পরিক্ষণ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পিটিআই সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কালকিনি উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই দুটি কমিটি অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রশিদ বাচ্চু হাওলাদার। উপজেলা কমিটিতে মো. ফরিদ আহম্মেদকে সভাপতি ও মো. আনিচুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬৯ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে একই সময় পৌর কমিটিতে দেলোয়ার হোসেন বেপারীকে সভাপতি ও নাহিদ হাসান আহসান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লায় হাসপাতালের চিকিত্সাসেবা কার্যক্রম উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ‘আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতাল’ এর চিকিত্সাসেবা কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার দুপুরে জেলার লালমাই উপজেলার শানিচোঁ এলাকায় স্থাপিত এ হাসপাতালের চিকিত্সাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খাদিজা আক্তার ঝুমা, ডা. মোস্তফা মাহমুদ, ডা. শাহরিয়ার, অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আনছারী, অ্যাডভোকেট জালাল আহমেদ সাজু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট আবদুর রহিম প্রমুখ।
পাটগ্রামে ঈদ পুনর্মিলনী
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা ঢাকার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রামের সেমিনার ও ঈদ পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ সেমিনার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রামের প্রধান উপদেষ্টা মো. রুহুল আমীন বাবুল। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রামের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এস এম ইবনে জাবির সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (রসায়ন) আবিদা সুলতানা প্রমুখ।
০