বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে মঙ্গলবার (২১ জুন) সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হেলিকপ্টারে সিলেট যাবেন তিনি।
রবিবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট যাবেন এটা জানি, তবে এখনও সময় চূড়ান্ত হয়নি।’