মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নেটফ্লিক্সের সিরিজটির দুই অভিনেতা নিহত হয়েছেন। ১৬ জুন মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের মুলেগে শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। একই দুর্ঘটনায় সিরিজের আরও দুই অভিনেতা ও চার কলাকুশলী আহত হয়েছেন। তবে ছয়জনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।
নিহত অভিনেতারা হলেন- রেমুন্ডো গুরডানো ও হুয়ান ফ্রান্সিকো আগুইলা।
দুর্ঘটনার পর সিরিজের শুটিং স্থগিত করেছে এটির প্রযোজনা সংস্থা রেডরাম। কবে আবার শুটিং শুরু হবে তা জানা যায়নি।
প্রযোজনা প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, ‘সব সময় আমাদের অগ্রাধিকারের শীর্ষে থাকে শুটিং সেটের নিরাপত্তা। আমাদের সদস্যরা এবং অন্যরা যাতে তাঁদের কর্ম ক্ষেত্রে নিরাপদ থাকে, তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি।’ সূত্র: ইন্ডিয়ান টুডে।