পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থল পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার 

পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উপলক্ষে শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। 

রবিবার (১৯ জুন) দুপুরে জনসভার স্থান পরিদর্শন করা হয়।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দ, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে মো. খলিলুর রহমান বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর আগে সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারকে মাদারীপুর সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি মাদারীপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন। 

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে তিনি জেলা সদর উপজেলা পরিষদ ও সদর সহকারী কমিশনার (ভূমি)-এর অফিস এবং রাজৈর উপজেলায় আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন।