একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু ১১ জুন

ইত্তেফাক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী ১১ জুন মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতিমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেন। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।