উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের স্বপ্নের তালিকায় রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো 

উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের পছন্দের একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (উনএসডাব্লিউ) একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জি ও এইট  বিশ্ববিদ্যালয়গুলোর  প্রতিষ্ঠাকালীন সদস্য এই বিশ্ববিদ্যালয়টি।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং (২০২২) অনুসারে, শিক্ষা প্রতিষ্ঠানটি ৪৫ তম স্থানে রয়েছে বিশ্বব্যাপী। এছাড়া , বিভিন্ন অনুষদে ৫টি বিষয়ে  বিশ্ববিদ্যালয়টি  বিশ্বসেরাদের মধ্যে ২০তম  অবস্থান  করে  নিয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৯ সাল থেকে ৪০০র- ডিগ্রী  এবং বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশি শিক্ষার্থীদের  উচ্চশিক্ষার জন্য এই গবেষণাভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার পিএফইসি গ্লোবাল, বাংলাদেশ অফিসে থাকবে সরাসরি।

তারা শিক্ষার্থীদের ভর্তি তথ্য, আবেদন, প্রস্তুতি, টিউশন ফি, বৃত্তির সুযোগসহ বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার তথ্যাদি আলোচনা করবেন। যেসকল শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী তাদের  সহযোগিতায় উনএসডাব্লিউ প্রতিনিধি- সুধা মেরি সালক্স (সহকারী পরিচালক- মার্কেটিং)- উনএসডাব্লিউ সিডনি অংশগ্রহণ করবেন।

১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন  দেশের শীর্ষ- স্থানীয় বিদেশী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে এই সেশনটি তাদের ধানমন্ডি অফিসে।