কম্বোডিয়ার মেকং নদীতে ৩০০ কেজি ওজনের একটি স্টিংরে মাছ পাওয়া গেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। খবর প্রকাশ করেছে বিবিসি।
এর আগে ২০০৫ সালে থাইল্যান্ডে ২৯৩ কেজি ওজনের একটি ক্যাটফিশ ধরা পড়েছিল। যা এতদিন পর্যন্ত বিশ্বরেকর্ড ছিল। যদিও এই রেকর্ড নিয়ে অফিসিয়ালি কোন কাগজপত্র বা তথ্য নেই।
মাছটি উদ্ধারে নেতৃত্ব দেওয়া বায়েলজিস্ট জেব হোগান বলেন, ‘২০ বছর ধরে ছয়টি মহাদেশের বিভিন্ন নদীতে বড় মাছ নিয়ে গবেষণা করছি। তিনি জানান, নথি অনুযায়ী এটিই বিশ্বের সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ।