নগরীর পশ্চিম খুলশী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি ছুরি উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মো. রুবেল (২২), মো. জাহেদ (১৮) ও শান্ত (১৭)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারীদের গ্রেফতারে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পালটা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রুবেল নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।