সিলেট'র জৈন্তাপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সিলেটে বন্যায় পানি বন্দি মানুষের পাশে আওয়ামীলীগ সরকার রয়েছে। সরকারের নিকট পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। বন্যা পরবর্তী বসতবাড়ি মেরামত ও পুনর্বাসন কাজে সবরকম সহযোগিতা করা হবে। বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সঠিক ভাবে ত্রাণ সহায়তা বন্টন করতে তিনি সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বসতবাড়ির তালিকা তৈরি করতে নির্দেশনা দেন।
মঙ্গলবার (২১ জুন) বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্ডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দাস, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন।
এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রী বিকাল ৩টায় উপজেলার দরবস্ত ইউনিয়ন সহ কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।