শোক সংবাদ

তোফাজ্জল হোসেন খান

সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা শাহিনা খানের স্বামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল হাফিজ খানের পিতা বিনিয়োগ বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক, পবিত্র কোরআন শরিফের বাংলা আক্ষরিক তরজমাকারী এবং বেশকিছু গবেষণামূলক ইসলামি গ্রন্থের লেখক আলহাজ তোফাজ্জল হোসেন খান (টি এইচ খান) (৮০) ১ জুন শনিবার পবিত্র শবে কদরের রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা রেখে যান। তাঁকে বনানী সেনানিবাস কবরস্থানে দাফন করা হয়েছে।