সুনামগঞ্জের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করছে হাবিপ্রবির 'মুহূর্ত'

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। এই সংকটময় মুহূর্তে বানভাসিদের উদ্দেশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফটোগ্রাফিক সোসাইটি 'মুহূর্ত'-এর কয়েকজন সদস্য।

'মুহূর্ত' সুনামগঞ্জের ভয়াবহ বন্যার একদম প্রাথমিক পর্যায় থেকে তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। তহবিল সংগ্রহের জন্য সশরীরে এবং অনলাইনে ক্যাম্পেইন করে এই সংগঠনটি। ইতোমধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে, সুনামগঞ্জ সদর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কিছু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে অর্থ সহায়তা। 

সংগঠনের প্রতিষ্ঠাতা শাদমান খান বলেন, 'আমরা একদম প্রাথমিক পর্যায়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করয়েছি। কোনো ট্রেন্ড ফলো নয়, এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।'

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, 'আমরা যা জোগাড় করেছি হয়তো তা চাহিদার তুলনায় অপ্রতুল। তবে আমরা চেষ্টা করেছি, এটাই আমাদের কাছে ভালোলাগার।'