ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি হচ্ছেন ১ নম্বর স্ট্রাইকার। যেমন পরিশ্রমী তেমনি এই ফুটবলার উপমহাদেশের জন্য এক আতঙ্ক। এবার যে এশিয়ান কাপ বাছাই হয়েছে সেখানে গ্রুপ পর্বে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন সুনীল ছেত্রি। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও এই ফুটবলারের অনেক অবদান।
কিন্তু সুনীল আর সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে চান না বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। সুনীল ভারতীয় ফুটবল সংস্হাকে জানিয়েছেন আগামী সাফে যেন তাকে না রাখা হয়। নতুন কোনো ফুটবলারকে যেন সেখানে জায়গা দেওয়ার কথা চিন্তা করে ভারতীয় ফুটবল সংস্হা। সুনীল এমন সময় এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন যখন দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ ছুটিতে গেছেন।
এই কোচ সুনীলকে খুবই পছন্দ করেন। তার সঙ্গে কথা হয়েছে কি না জানা যায়নি। তবে সুনীল সাফ খেলতে রাজি না সেটাই পরিষ্কার করেছেন বলে সংবাদমাধ্যমের খবর। কারণ সামনে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব রয়েছে। ফিফার প্রীতি ম্যাচ রয়েছে| সুনীলের চোখে সাফ চ্যাম্পিয়নশিপ একটি দুর্বল টুর্নামেন্ট।