চীনে দুর্নীতিবিরোধী অভিযান

কর্মকর্তাদের পরিবারের জন্য কঠোর নিয়ম 

চীনা কমিউনিস্ট পার্টি চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সিনিয়র কর্মকর্তাদের পরিবারের ব্যবসায়িক কার্যক্রমের ওপর নতুন বিধিনিষেধ চালু করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয় থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে সেক্টর ও কর্মকর্তাদের পদমর্যাদার ভিত্তিতে সেই বিধিনিষেধ বিভিন্ন।  

রিপোর্টে বলা হয়েছে, যেসব কর্মকর্তা যত বেশি সিনিয়র তাদের জন্য নিয়ম তত কঠোর এবং বিস্তৃত বিভাগের জন্য এই বিধিনিষেধ আরও কঠোর। তবে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তাদের সন্তান এবং স্ত্রীদের তাদের নিজস্ব ব্যবসা শুরু করা বা ব্যক্তিগত মালিকানায় বিনিয়োগের মতো কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হবে।

নথিতে বলা হয়েছে, সিনিয়র ক্যাডাররা তাদের পদ ব্যবহার করে যেন অবৈধ সুবিধা লাভ করতে না-এটি নিশ্চিত করতে নিয়মগুলো তৈরি করা হয়েছে।