জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ২৭ জুন সোমবার দেশে ফিরছেন। রওশনপুত্র রাহ্গীর আল মাহি সাদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন শেষে রওশন এরশাদ আগামী ৪ জুলাই রুটিন চেকআপের লক্ষ্যে আবার ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।