গাজীপুরের কাপাসিয়ায় বুধবার এক বছর বয়সী শিশুকন্যা মোসা. মায়মুনা ডোবায় পড়ে মারা গেছে। সে সদর ইউনিয়নের বরুন গ্রামের মো. আমিরুল ইসলামের মেয়ে। সে কিছুদিন যাবৎ হামাগুড়ি দিয়ে এদিক-সেদিক যেত।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় মায়মুনা বাড়ির লোকজনের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে তলিয়ে যায়।