নির্জন কারাগারে সু চি 

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে গৃহবন্দী দশা থেকে সেনা-নির্মিত রাজধানী নেপিদো’র  নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার (২৩ জুন) এ কথা জানায়। 

এক বিবৃতিতে জাও মিন তুন বলেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল বিজয়ী ৭১ বছর বয়সী এই নেত্রীকে গ্রেফতার করে। এরপর গত এক বছর ধরে সু চিকে দেশটির রাজধানীর অজ্ঞাত স্থানে রাখা হয়।

এরপর গত ২৭ এপ্রিল সু চির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দেশটির আদালত এই নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। জান্তা কর্তৃক মিয়ানমারের ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে ১১টি দুর্নিতির মামলা করা হয়। এর আগে, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও টেলিকমিউনিকেশন আইন ভঙ্গের কারণে সু চিকে ৬ বছরের জেল দিয়েছেন আদালত।