সৌদি আরবে মুর্তাজা কুরেইরিসের মৃত্যুদন্ড রদ করার আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় ৫ বছর আগে মুর্তাজাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বয়স ছিল ১৩ বছর। বর্তমানে ১৮ বছর বয়সী মুর্তাজার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এমনকি তার বয়স যখন ১০ বছর ছিল তখনকার কিছু অপরাধেও তাকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার মার্কিন মিডিয়া সিএনএন মুর্তাজার আটক, অপরাধ এবং মৃত্যুদন্ড নিয়ে সংবাদ প্রকাশ করে। কিন্তু সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগেই অ্যামনেস্টি মুর্তাজাকে ক্ষমা করতে সৌদি সরকারের প্রতি আহবান জানিয়েছে। -আল জাজিরা