কোকেন নেওয়ার কথা স্বীকার ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রার্থী গোভের

ব্রিটেনের প্রধানমন্ত্রী মাইকেল গোভ বলেছেন, তিনি কোকেন নিতেন। তবে সেটা বন্ধুদের সঙ্গে আড্ডায়। ওটা একটা বড় ভুল ছিল। ওই সময় আমি সাংবাদিক ছিলাম। তখন খেয়ালের বশে হয়তো নিয়েছিলাম। এর জন্য আমি অনুতপ্ত। কিন্তু সেই ভুলের কারণে আমার প্রধানমন্ত্রী প্রার্থিতা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করি না। ডেইলি মেইল পত্রিকায় তার কোকেন নেওয়ার তথ্য প্রকাশের পর বিপাকে পড়েন গোভ। কাল সোমবারের মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে হবে টোরি দলের সর্বোচ্চ ক্ষমতাশালী ১৯২২ কমিটির কাছে। - রয়টার্স