জয়ের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার: নিউজিল্যান্ড গতকাল রাতে আফগানিস্তানের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ২৫তম ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১২৪ রান তোলে। জয়ের জন্য তখন ২৫ ওভারে ৪৯ রান দরকার ছিল। ব্ল্যাক ক্যাপদের হাতে ছিল আট উইকেট। ক্রীজে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন (৫০) ও রস টেলর (৪৪)। 

আফগানিস্তান এর আগে হাশমতউল্লাহ শহীদীর ৫৯ রানে ভর করে ১৭২ রান তোলে। লকি ফার্গুসন ৩৭ রানে আফগানদের চার উইকেট নেন।