টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে বাংলাদেশ দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। বাংলাদেশ সময় (২৪ জুন) রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। আর মুস্তাফিজুর রহমান বিশ্রামে আছেন। তাদের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।

এন্টিগায় প্রথম টেস্টেও টস হেরেছিল বাংলাদেশ। ওই টেস্টে ৭ উইকেটে হারে সাকিব আল হাসানের দল। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করলেও ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।