সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহফুজুর রহমান রোমানকে আহ্বায়ক ও এম ইমরান সাহিদকে সদস্য সচিব করে জাজিরা গ্রাজুয়েটস ফোরামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি জারিরায় শিল্পকলা একাডেমিতে এই কমিটি গঠন করা হয়। ফোরামের সুপার এডমিন ইমরুল হাসান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির অন্য হলেন, জাজিরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, বি কে নগর সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ, প্রভাষক মাহফুজা আক্তার সুমি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিল ইমরান, ইন্টেরিয়র ডিজাইনার সোহেল আহমেদ, ছাত্রনেতা রুবেল বেপারী, চিকিৎসক মো. রাসেল প্রমুখ।
সামাজিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।