পদ্মা সেতু উদ্বোধন: টাঙ্গাইলে নানা কর্মসূচি পালন

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জুন) বর্ণাঢ্য আয়োজন করা হয় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে। 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।