স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালি, আলোচনা সভা ও ‘স্বপ্নের পদ্মা সেতু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।