করোনা পজিটিভ 

পদ্মা সেতুর জনসভায় থাকতে পারেননি শরীয়তপুরের তিন এমপি

বাংলাদেশে এক নতুন ইতিহাসের সৃষ্টি হলো পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তসংলগ্ন মাদারীপুরের শিবচরের বাংলাবাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় জনসভায় থাকতে পারেননি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।