রিয়াল মাদ্রিদের সমর্থকদের স্প্যানিশ ভাষায় বলা হয় ‘মাদ্রিদিস্তা’। এতদিন শব্দটার কার্যক্রম পরিচালিত হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদকে ঘিরেই। ইউরোপের বাইরে এই মাদ্রিদিস্তা বিষয়টা খুবই কম প্রচলিত ছিল। রিয়াল মাদ্রিদের সমর্থকগোষ্ঠি স্পেন কিংবা ইউরোপ ছাড়িয়ে এই বাংলাদেশেও রয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল রিয়াল মাদ্রিদ সমর্থক গঠন করেছেন ‘কুয়েটিয়ান মাদ্রিদিস্তা।’ এই গোষ্ঠিতে রয়েছে কুয়েটের বেশ কিছু সাবেক এবং বর্তমান শিক্ষার্থী।
সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩৫তম স্প্যানিশ লা লিগা এবং ১৪তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়ালের এই বিজয়ে কুয়েটিয়ান মাদ্রিদিস্তারা আয়োজন করে কুয়েটিয়ান মাদ্রিদিস্তাদের মিলনমেলা।
শুক্রবার বনানীর কাবার এক্সপ্রেস রেস্টুরেন্টে। ঢাকা ও কুয়েট ক্যাম্পাসে একই সময়ে, একই দিনে, একই আবেগ নিয়ে চলে তাদের এই বর্ণিল আয়োজন ও আনন্দ মিছিল।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির সদস্যদের মধ্য থেকে জীবন, অনিক, জাকারিয়া, আরাফাত এবং তুর্য জানান ভবিষ্যতে মাদ্রিদিস্তারা কুয়েটে ও কুয়েটের বাইরে বর্তমান ও সাবেকদের নিয়ে এ ধরণের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে।