রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দেশের বাইরে সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানে যাওয়ার কথা রয়েছে তার। তবে তার সফরের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। রাশিয়া তা গোপন রাখছে বলেই বিশেষজ্ঞদের ধারণা।
রাশিয়ার জাতীয় টেলিভিশন জানিয়েছে, পুতিন প্রথমে তাজিকিস্তান যাবেন। তাজিকিস্তান রাশিয়ার সামরিক বন্ধু। সেখানে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা তার। সেখান থেকে তিনি তুর্কমেনিস্তান যাবেন। সেখানে কাসপিয়ান সাগরের দেশগুলির একটি সম্মেলন হওয়ার কথা। পুতিন সেখানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।