কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জলঢাকা-রংপুর মহাসড়কে এ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমোখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল তিনটার দিকে রণচন্ডি ইউনিয়নের রণচন্ডি উত্তরপাড়া কমিউনিটি পুলিশিং ফাড়ির দুইশ গজ পূর্ব দিকে।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল তিনটার দিকে রংপুর থেকে জলঢাকা যাওয়ার সময় রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া কমিউনিটি পুলিশিং ফাড়ির দুইশ গজ পুর্ব দিকে সেন্ট্রাল হাসপাতালের একটি বেসরকারী এ্যাম্বুলেন্সের সঙ্গে  বিপরীত দিক থেকে আসা একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেলের মুখোমোখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেল আরোহীসহ চারজন গুরতর আহত হন। 

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পাগলাপীর নামক স্থানে একজনের মৃত্য হয়। আহত ও নিহত ব্যাক্তির নাম জানা সম্ভব হয়নি। এ্যাম্বুলেন্সের নম্বর রংপুর ছ-৭১০০৫৮।

আরও পড়ুন: বিলুপ্তপ্রায় মেছোবাঘটিকে বাঁচানোর চেষ্টা

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ‘এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমোখি সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু তাদের নাম জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

ইত্তেফাক/নূহু