চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৬৬

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৬৬ জন নতুন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ জুন) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

উল্লেখ্য, এর আগের দিনও ৯৩৭ নমুনা পরীক্ষায় কোভিডে আক্রান্ত চিহ্নিত হন ৬৬ জন। তবে সংক্রমণ হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকালও সবচেয়ে বেশি ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের ৩ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে।