বিগত যেকোনো সময়ের চেয়ে এবার বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা অনেক ভালো। বাংলাদেশ প্রেক্টিসের মধ্যে রয়েছে। কিছুদিন আগেই তৃদেশীয় সিরিজ জয়ের পর এবার আত্মবিশ্বাসের জায়গায় বাংলাদেশ আরো এগিয়ে রয়েছে। খেলা নিয়ে আমার উন্মাদনা বরাবরই থাকে। দেশের যেকোনো খেলা আমি দেখি। বিশ্বকাপ এলে তো কথাই নেই। বিশ্বকাপ এলে খেলা দেখার উন্মাদনাটা আরো বেড়ে যায়। এবার ঈদে আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পাবে। সেটির প্রচারণা নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। তবে সকল ব্যস্ততার মাঝেও দেশের খেলা মিস করতে রাজি না। বলা যায় এবার ঈদে আমার "্বিগুণ আনন্দ। একদিকে সিনেমা মুক্তি অন্যদিকে খেলা। বাসায় সবার সাথে খেলা দেখা একটা উত্সবে পরিণত হয়। এছাড়া বন্ুদের সাথে আড্ডা আর খেলা দেখার অভ্যেসটাও আমার বেশ পুরোনো। শুধু দেশের নয়, অন্যান্য দেশের খেলাও আমি দেখি। বাংলাদেশের পর এবার ইংল্যান্ডের খেলাগুলো অবশ্যই দেখবো।
লেখক: চিত্রনায়ক