টেলিফিল্ম ভোরের ট্রেন

আজ

চ্যানেল: চ্যানেল আই

সময়:বিকেল ৪টা ৩০ মিনিট

 

মাসুম শাহরিয়ারের রচনায়  টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’ চ্যানেল আইতে প্রচার হবে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শারমিন আঁখি প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।

নদীর ধারে একটি মফস্বল শহর। বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। তিন ভাইয়ের স্ত্রী ছেলেমেয়ে নিয়ে ৮ জন এবং দু’জন কাজের সহকারী। বড় ভাই আমজাদ সাহেব বাড়ির প্রধান। বাড়ির সবাই তাঁকে ভয় পায়। ছোট ভাই আদনান দু-বছর হয় বিয়ে করেছে তাঁর স্ত্রী রূপা কনসিভ করেছে। রূপার বয়স আঠারো-ঊনিশ। আর এই পরিবারের মেজোভাই আলতাফ ৫ বছর আগে হঠাত্ করে মারা যায়। আলাফের স্ত্রী শাহনা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকে। জয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরদিনই কোনো এক পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। জয়া বাধ্য হয়ে সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। আমজাদ সাহেবের কথার ওপর এ বাড়ির কেউ কথা বলে না। জয়া তাঁর মায়ের কাছে কান্নাকাটি করে।