অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বিজনেস এক্সেপো বাই গ্ল্যামশো'

আগামী ১ ও ২ জুলাই ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন গ্লাম শো-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস এক্সেপো বাই গ্ল্যামশো। পাওয়ার্ড বাই দারাজ বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল রাজধানীর পাম্পাস স্টেক হাউসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্ল্যামশোর প্রতিষ্ঠাতা রাইসা নাসের খান, জেসিআই বাংলাদেশের জাতীয় ভিপি কামরুল চৌধুরী, জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালক রেজওয়ান রহমান, জেসিআইডিইউ-এর স্থানীয় সভাপতি পারভেজ আহমেদ। 

গ্ল্যামশোর প্রতিষ্ঠাতা রাইসা নাসের খান জানান, 'ক্ষুদ্র-মাঝারি-উদ্যোক্তারা (এসএমই) পণ্য ও পরিবেশন-বিপণন, ক্রয়-বিক্রয়ের জন্য স্টল নিয়ে অংশগ্রহণ করবে। এই বছরে জমকালো একটি ইভেন্ট অনুষ্ঠান হতে যাচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন ব্যবসায়িক খাতের অংশগ্রহণকারীরা থাকবেন এবং তাঁরা ধারণা বিনিময় করতে পারবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে এসএমই ব্যবসায়ীরা একসঙ্গে মিলিত হবে। 

বিজনেস এক্সেপো বাই গ্ল্যামশো সর্বসাধারণের সবার জন্য উন্মুক্ত করা হবে। গ্ল্যামশোর সকল পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতার জানান গ্ল্যামশোর প্রতিষ্ঠাতা রাইসা নাসের খান। এই অনুষ্ঠানে সহ-স্পন্সর হিসাবে আছে মেহের, পিসেফ বাংলাদেশ, পালস টেক, রংপুর কেমিক্যালস, ইগো ভিশন, মেহফিল ইত্যাদি।