ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর 

রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে ট্রাকের ধাক্কায় মো. মোহাইমিনুল ইসলাম সিফাত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মোহাইমিন বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। সেইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।