কোরবানির ঈদ হতে পারে ১২ আগস্ট

আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলিমদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা হতে পারে বলে ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। আইএসি বলছে, মধ্যপ্রাচ্যে আগামী ১ আগস্ট আরবি মাস জিলহজের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। সে অনুযায়ী পরদিন বাংলাদেশে ঈদ হতে পারে।

সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত বলেন, ‘এবার চান্দ্র মাস জিলহজের নতুন চাঁদ দেখা নিয়ে কোনো ধরনের বিতর্ক হবে না।’

তিনি বলেন, ‘আরব বিশ্বের অধিকাংশ দেশ ও ইসলামিক সেন্টার টেলিস্কোপ এবং খালি চোখেই সহজে এবং পরিষ্কারভাবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবে।’

আরও পড়ুনঃ ‘ওসি মোয়াজ্জেমকে কোথাও দেখলে ধরে পুলিশে দিন’

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালনের পরদিন বাংলাদেশে ঈদ পালন করতে দেখা যায়। তাই মধ্যপ্রাচ্যে ১১ আগস্ট ঈদ হলে পরদিন ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হওয়ার কথা।

ইত্তেফাক/টিএস