সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুর উপজেলায় ৩ হাজার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (২৯ জুন) দুপুর ১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ৩ হাজার ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ-সভাপতি হাজী আলখাস উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মঞ্জু খন্দকার, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।