চীন ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ৩৬টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি।
জো বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনের ৫টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হলো। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পে সাহায্যের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কালো তালিকায় বাকি ৩১টি কোম্পানি রাশিয়াম সংযুক্ত আরব আমিরাত, লিথুনিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, উজবেকিস্তান ও ভিয়েতনামের। এদের মধ্যে অন্তত ২৫টি কোম্পানি চীনের মাধ্যেম রাশিয়াকে বিভিন্ন উপায়ে সহায়তা করে আসছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ডিপার্টমেন্ট জানায়, ২৪ ফেব্রুয়ারির আগ থেকে কালো তালিকাভুক্ত এসব কোম্পানি রাশিয়াকে বিভিন্ন জিনিস সরবরাহ করে আসছিলো। ইউক্রেনে অভিযান শুরু পরও তারা সে সরবরাহ অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রসঙ্গে আন্ডার সেক্রেটারি অফ কমার্স ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি অ্যালান এস্তেভেজ এক বিবৃতিতে বলেন, এতে একটি শক্তিশালি বার্তা গেল যে, কেউ রাশিয়াকে যদি সমর্থন করে তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখবে যুক্তরাষ্ট্র।