নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসা ও স্থানীয় ইউপি সদস্য সোহেলের সহযোগি শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের এপিবিএন শাখা। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁঁজা উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে এএসআই মোছা. কল্পনা খাতু বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় মামলা করেন। ওইদিন বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাৎ ওই এলাকার মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য নব্বই হাজার টাকা। সুত্র জানা গেছে, শীর্ষ মাদক বিক্রিতা হয়েও সোহেল প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্ত্রী শাহীনুর বেগমকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার স্বীকারোক্তিতে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের সহযোগি বলে সে জানায়।