গুলিস্তানে বাসচাপায় যুবক নিহত

রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিবাগে নেওয়া হয়। সকাল ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনজিল পরিবহনের বাসের চাপায় আহত যুবককে ঢামেকে আনার পর মৃত ঘোষণা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।