গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় রবিবার পারভীন বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের বাংলা বাজারের সিধু খানের স্ত্রী পারভীন বেগম। এ ঘটনায় তার স্বামী সিধু খানকে পুলিশ আটক করে।
ঊর শিবা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন বেপারী জানান, পারভীন বেগমকে শনিবার রাতে তার স্বামী সিধু খান নিজ হাতে গলা কেটে খুন করেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গৃহবধূর বড় ছেলে। গৃহবধূর বড় ছেলেই ওই রাতে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পাশের বাড়ির লোকজন থানায় খবর দিলে রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং গৃহবধূর স্বামী সিধু খানকে আটক করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, পরকীয়ার জেরে ও প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশেই সিধু খান নিজের স্ত্রীকে খুন করেন যার প্রত্যক্ষ সাক্ষী তাদের ছেলে। সিধু খানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।